দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ— ৩ ম্যাচের সিরিজে ফিরেছে সমতা।
গায়ানায় বুধবার শিমরন হেটমায়ারের অসাধারণ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৭১ রান। জয় নাগালে পেয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত থমকে গেছে ২৬৮ রানে। ঘরের মাঠে গায়ানার ৯৩ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেছেন হেটমায়ার। ৯৩ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের এটি দ্বিতীয় দ্রুততম শতক। শেষটুকু বাদ দিলে বাংলাদেশের বোলিং খারাপ ছিল না। কিন্তু শুরু থেকেই ফিল্ডিং ছিল বাজে।
ফিল্ডারদের হাত ফসকে বাড়তি রান গুণতে হয়েছে বেশ কয়েকবার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: