ইংল্যান্ডে আগামী বছরের মে মাসে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির বারোতম আসর।
এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াতে প্রচারণায় নেমেছে সংস্থাটি।
আইসিসির ফেসবুক পেজের প্রচ্ছদে দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছবি। বিশ্বকাপ ম্যাচের টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান করা হয়েছে পেজ থেকে।
আগামী বছরের ৩০ মে ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ বিশকাপ।
আর ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: