পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান— তার এমন পারফরমেন্সে খুশি ভারতের আরেক কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেব।
টাইমস অব ইন্ডিয়াকে কপিল বলেন, আমি তাকে (ইমরান খান) নিয়ে ভীষণ খুশি।
ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকায় এক সময়কার চির প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। খেলার মাঠে ইমরান যেভাবে পাকিস্তান দলকে সামলেছেন, দেশের দায়িত্বও সেভাবে সামলাবেন বলে আশা করছেন কপিল।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাক-ভারত ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বাড়বে বলেও মনে করেন কপিল দেব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: