কর ফাকির মামলায় দায় স্বীকার করে নিয়েছেন ক্রিশিয়ানো রোনালদো। ১৯ মিলিয়ন ইউরো জরিমানা দিচ্ছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্টাসে সদ্য যোগদান করা সিআরসেভেন।
ইএফই জানিয়েছে, জেলের শাস্তি থেকে বাচার জন্য এর মধ্যে নিজের ভুল সীকার করে নিয়েছেন রোনালদো। ২০১৭ সালের জুনে পর্তুগিজ় অধিনায়কের বিরুদ্ধে ছবি থেকে প্রাপ্ত অর্থের তথ্য গোপনের অভিযোগ তুলে স্পেনিস কর সস্থা।
তাদের দাবি তথ্য গোপন করে ১৪ দশমিক ৮ মিলিয়ন ইউরো কর দেননি রোনালদো। জরিমানা হিসেবে ১৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছেন সিআরসেভেন। তবে এ শাস্তিতে রোনালদো পার পাবেন কি-না তা নিশ্চিত নয়!
স্পেনের আইন অনুযায়ী দুই বছর কিংবা কম সময়ের প্রথম শাস্তিতে জেলে যেতে হয় না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: