বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পরবর্তী মৌসুমের জন্য ৫টির বেশি ভেন্যু দিতে রাজি নয় বাফুফের পেশাদার লিগ কমিটি। ২৩ নভেম্বর বিপিএল ফুটবল মাঠে গড়ানোর কথা। সেজন্য ১৩টি ক্লাব প্রথামিকভাবে ৮টি ভেন্যু ঠিক করেছে।
তবে ৫টির বেশি ভেন্যু দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
ফ্লাইডলাইটসহ বিভিন্ন সমস্যার কারণে ক্লাবগুলোর চাহিদা অনুযায়ী ভেন্যু দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ঢাকার বাইরের ভেন্যুগুলোও ভালোমতো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে লিগ কমিটির সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরই সবকিছু ঠিক হবে বলে জানান সালাম মুর্শেদী।
বিপিএলের জন্য আবাহনী, মোহামেডান ও শেখ জামাল বঙ্গবন্ধু স্টেডিয়ামকে পছন্দ করেছে। কমলাপুর স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চায় রহমতগঞ্চ ও ব্রাদার্স ইউনিয়ন।
এছাড়া শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা গোপালগঞ্জ, সাইফ স্পোর্টিং ও আরামবাগ ময়মনসিংহ, চট্টগ্রাম আবাহনী বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামকে পছন্দ করেছে।
এদিকে, নবাগত বসুন্ধরা কিংস নীলফামারী আর বিজেএমসি ও আরেক নবাগত নওফেল নোয়াখালির পছন্দের ভেন্যু রাজশাহী স্টেডিয়াম।