খেলা

আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে ‘এ’ দল

আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে  ‘এ’ দল
আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে ‘এ’ দল

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে "এ" দল।

শনিবার সকাল ১০টায় মুমিনুলরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন। দুবাই হয়ে ডাবলিনে পৌঁছাবেন তারা।

উইকলোতে ১, ৩ ও ৫ আগস্ট প্রথম তিনটি ওয়ানডে খেলবে "এ" দল। এরপর ডাবলিনে ৮ ও ১০ আগস্ট ৫০ ওভারের বাকী দুটি ম্যাচ খেলবে লাল সবুজরা। ১৩, ১৫ ও ১৭ আগস্ট সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে ডাবলিনে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ "এ" দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। তার ডেপুটি হিসেবে থাকার কথা ছিল সৌম্যের। প্রাথমিকভাবে টি-টোয়েন্টিতে "এ" দলের অধিনায়কের দায়িত্বও সৌম্যকে দিয়েছিল বিসিবি।

কিন্তু টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকায় আয়ারল্যান্ডে যেতে পারেননি সৌম্য। তার পরিবর্তে শেষ মূহুর্তে "এ" দলের সঙ্গে আয়ারল্যান্ড গেছেন মোহাম্মদ মিঠুন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ