উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেও রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে সাতে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেও বাংলাদেশের অবস্থান সাতেই। তবে সিরিজ শুরুর আগে রেটিং পয়েন্ট ছিল ৯৩। ১ পয়েন্ট কমে সেটি হয়েছে ৯২।
উইন্ডিজের কাছে একটি ম্যাচ হারাতেই ১ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট কমলেও টাইগারদের ব্যক্তিগত র্যাং কিংয়ে উন্নতি হয়েছে মাশরাফি-তামিম-সাকিব-মুস্তাফিজদের।
উইন্ডিজের বিরুদ্ধে জয়ী সিরিজে ভালো পারফরমেন্সে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। তিন ম্যাচে মোট ২৮৭ রান করে সিরিজ সেরা হয়েছেন তামিম ইকবাল। ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছেন এ ড্যাশিং ওপেনার।
চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৩তম স্থানে উঠে এসেছেন তামিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিমই সবার উপরে।
আলরাউন্ডার সাকিব তিন ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৬তম স্থানে উঠে এসেছেন। মাত্র দুই উইকেট পাওয়ায় বোলারদের তালিকায় তার তিন ধাপ অবনতি হয়েছে তার। তবে অলরাউন্ডারের তালিকায় তালিকায় আগের মতোই শীর্ষস্থানে আছেন সাকিব।
দুইধাপ নেমে ২২তম স্থানে অবনমন হয়েছে মুশফিকুর রহিমের। চারধাপ এগিয়ে মাহমুদুল্লাহ তার ওয়ানড সেরা র্যাংকিং ৩৮তম স্থানে। দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৭তম স্থানে মুস্তাফিজ।