বাংলাদেশ প্রিমিয়ার লিগ - বিপিএলের ক্রিকেটের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী বছরের ৫ জানুয়ারি। ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গভর্নিং কাউন্সিলের সভা শেষে নেয়া হয় এই সিদ্ধান্ত।
গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস বলেন, জাতীয় নির্বাচনের কারণে আগের নির্ধারিত সময়ে বিপিএল হচ্ছে না। নতুন সূচি অনুযায়ী বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতবারের মতো এবারও সাতটি দল খেলবে। মিরপুর, সিলেট ও চট্টগ্রাম তিনটি ভেন্যুতে হবে খেলা।
প্রতিটি দল ধরে রাখতে পারবে পুরনো চার ক্রিকেটার। তবে বিদেশি ৫ জনই নাকি ৪ জন খেলতে পারবেন সে সিদ্ধান্ত হয়নি এখনো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: