খেলা

সেন্ট কিটসে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

একদিনের ক্রিকেটে এ দারুণ সাফল্যের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় দলের মুখোমুখি হচ্ছে সাকিব-তামিমরা।

সেন্ট কিটসে বুধবার সকাল ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ বসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ৪ ও ৫ আগস্ট হবে এ ম্যাচ দুটি। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৬টায়।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ওয়ানডেতে আমরা যে দারুণ ক্রিকেট খেলেছি— আশা করছি টি-টোয়েন্টিতেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারব। খেলোয়াড়রা বেশ উজ্জীবিত। তারা নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে সাফল্য আসবে। আমার বিশ্বাস, সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।

অবশ্য টি-টোয়েন্টিতে রেকর্ড ওয়েস্ট ইন্ডিজেরই পক্ষে। এখন পর্যন্ত দুই দল ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তিনটি এবং বাংলাদেশ দুটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

শুরু হতে যাওয়া তিন ম্যাচে কোন দল সাফল্য পায়—সেটাই এখন দেখার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ