খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আগামী বিপিএলের পরেই বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সিরিজের সফরসূচি। বাংলাদেশ খেলবে ৩ টি ওডিআই ও ৩টি টেস্ট।

তৃতীয়বারের মতো বাংলাদেশ ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম।

নেপিয়ারে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে শুরু টাইগারদের যাত্রা। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। তবে এবারের সফরে কোনো টি-২০ সিরিজ পাচ্ছে না টাইগাররা।

এছাড়া হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ ওয়েলিংটনে আর তৃতীয় টেস্ট ১৬ মার্চে টেস্ট ক্রাইস্টচার্চে।

জানা গেছে, বছরের শেষ সময় থেকেই ব্যস্ত সময় পাড় করবে টাইগাররা। ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ম্যাশ বাহিনী।

আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে সাবিক-তামিমরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ