খেলা

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে কিউইদের বিপক্ষে

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডেও খেলবেন সাকিব-মাশরাফিরা।

মঙ্গলবার ২০১৮-১৯ মৌসুমের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে ৫০ ওভারের ম্যাচ তিনটি।

নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডানেডিনে তিন ওয়ানডে খেলে সফরকারিরা সিরিজের প্রথম টেস্ট খেলবে হ্যামিলটনে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হবে পাঁচ দিনের প্রথম ম্যাচটি। এরপর ৮ মার্চ ওয়েলিংটনে আর ১৬ মার্চ ক্রাইস্টচার্চে পরের দুটি টেস্ট মাঠে গড়াবে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতটি টেস্ট সিরিজ খেলেছে লাল-সবুজরা।

তবে তিন টেস্টের সিরিজ খেলা হয়নি কখনো। সবশেষ ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ