রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচটি রেড ডেভিলরা জিতেছে ২-১ গোলে। এদিকে, দিনের অন্য ম্যাচে এএস রোমার কাছে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। আর এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
মায়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ম্যানইউ। অ্যালেক্সিস সানচেজ ও অ্যান্ডার হেরেরা দেখার মতো দুটি গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগের বতর্মান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি আসে করিম বেনজেমার কল্যাণে।
ফরাসি তারকা প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলটি করে রিয়ালের আশা বাঁচিয়ে রেখেছিলেন। তবে বিরতির পর খেলায় আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় পায় ম্যানইউ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: