ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ হেরেও, সিরিজ জয়ের আশায় আছেন টাইগার অধিনায়ক সাকিব। ফ্লোরিডায় ৫ ও ৬ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াবে ম্যাচ দুটি।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক পরের দুই ম্যাচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফ্লোরিডায় ৫টি ম্যাচ খেলায় মাঠটি সাকিবের কাছে বেশ পরিচিত। সেখানকার স্লো উইকেটের কথা ভেবেই টাইগার দলপতি টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। সেইন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল।
বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাকিবরা হেরেছেন ৭ উইকেটে। গেইলবিহীন উইন্ডিজের বিপক্ষে ক্ষণে ক্ষণে জ্বলে উঠলেও, স্যামুয়েলস-রাসেলদের কাজ খুব একটা কঠিন করতে পারেনি লাল-সবুজরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: