খেলা

দ্বিতীয় টি২০তে ওয়েস্ট ইন্ডিজ ধরাসায়ী

তামিম-শাকিবের ব্যাটিং নৈপুণ্যে ২য় টি২০তে জয়ের ধারায় বাংলাদেশ
তামিম-শাকিবের ব্যাটিং নৈপুণ্যে ২য় টি২০তে জয়ের ধারায় বাংলাদেশ

ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা পেল টাইগাররা।

আমেরিকার ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা।

বাংলাদেশের দেয়া ১৭২ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ওপেনার এভিন লুইসকে এলবির ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। পরে ১০ বলে ১৭ রানে ভয়ংকর হতে থাকা আন্দ্রে রাসেলকে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি। দলীয় ৪৮ রানে মারলন স্যামুয়েলসে ব্যক্তিগত ১০ রানে ফেরান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর দিনেশ রামদিনকে ৫ রানে প্যাভিলিয়নমুখী করান রুবেল হোসেন।

ক্যারিবীয়দের ১১৬ রানে ওপেনার আন্দ্রে ফ্লেচারকে সাকিবের ক্যাচে ফেরান নাজমুল হাসান অপু। ৩৮ বলে ৪৩ রান করেন তিনি। পরে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে লিটন দাশের দুর্দান্ত ক্যাচে ব্যক্তিগত ১১ মাঠ ছাড়া করান সাকিব।

শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। ওই ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা মাত্র ২ রান করতে সক্ষম হয়।

পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার নাজমুল ইসলাম অপু দু’জনেই দারুণ বল করে দলকে জয় এনে দিতে মূল্যবান অবদান রাখেন। দু’জনেই পান তিনটি করে উইকেট। এছাড়া, সাকিব আল হাসান দুটি ও রুবেল হোসেন পান একটি উইকেট।

এর আগে ব্যাটিং এ নেমে শুরুতেই লিটন দাস ও মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে লিটন ও দলীয় ২৪ রানের সময় মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন মুশফিক। এরপর দলের ৪৮ রানের মাথায় আউট হন সৌম্য সরকার। ১৮ বলে ১৪ রান যোগ করে কিমো পোলের স্লোয়ার বলে আউট হন তিনি। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসান। দু’জনে দারুণ দুটি ইনিংস খেলে দলকে এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দেন।

দলীয় ১৩৮ রানের সময় ঝড়ো ব্যাটিং করা তামিম আন্দ্রে রাসেলের বলে বিদায় নেন। তবে ৪৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রানের অসাধারণ ইনিংসটি খেলেন এই বাঁহাতি। অন্যদিকে ৩৮ বলে ৯টি চার ও এক ছয়ে ৬০ রান করে আউট হন সাকিব। শেষ দিকে মাহমুদউল্লাহ ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। উইন্ডিজ বোলারদের মধ্যে অ্যাশলে নার্স ও কিমো পোল দুটি করে উইকেট শিকার করেন।

মাত্র ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ