খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় দ. আফ্রিকার

দ. আফ্রিকা
দ. আফ্রিকা

দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার মাটিতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৭৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

আগে ব্যাট করতে নেমে হাশিম আমলা ৩৯ বলে ফিফটি তুলে নেন। ডি কক মাত্র দুই রান করে আউট হলে আমলার সঙ্গী হন হেনড্রিক্স। আমলা ৫৯ রানে থেমে যান।

তবে ডুমিনিকে সঙ্গে নিয়ে তান্ডব চালিয়ে যান হেনড্রিক্স। তৃতীয় প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন তিনি।

এরপর ডুমিনি ও মিলারের ফিফটিতে ৭ উইকেটে ৩৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ধনঞ্জয়া ডি সিলভার ৬৬ বলে ৮৪ রানের সুবাদে শ্রীলঙ্কা লড়াই চালিয়ে যায়।

তবে ৪৫ ওভার ২ বলে ২৮৫ রানেই শেষ হয়ে যায় লঙ্কানদের ইনিংস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ