ব্রুনাইকে হারিয়ে এশিয়ান রাগবির বোল বিভাগে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রাগবি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সিঙ্গাপুরে প্রথমার্ধে ৭-১২ পয়েন্টে পিছিয়ে পড়েও পরে দারুণভাবে ঘুরে দাড়ায় রাগবি দল। নাদিম-আনোয়াররা শেষমেষ জয় তুলে নেয় ২৬-১২ পয়েন্টে।
প্রতিযোগিতায় একক স্কোরে চতুর্থ সর্বোচ্চ স্কোর করেছেন বাংলাদেশের আনোয়ার। তালিকার সাতে আছেন আরেক বাংলাদেশি নাদিম।
এর আগে এশিয়ান রাগবির বোল বিভাগের সেমিফাইনালে লাওসকে হারিয়েছিল লাল-সবুজরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: