শ্বাসরুদ্ধকর অভিযানে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ফুটবল দলের কোচ ও তিন কিশোরকে নাগরিকত্ব দিয়েছে থাইল্যান্ড।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তারা হলেন- ফুটবল দলের কোচ এক্কাপোল চ্যানতাওং, সদস্য আদুল স্যাম-অন,মঙ্কল বুনাপিয়াম ও প্রোংচাই কামলুয়াং।
এবিসি নিউজ বলছে, পার্বত্য গুহায় কিশোর ফুটবল দলটি আটকা পড়ার পর জানা যায়, দলের তিন সদস্য ও তাদের কোচও থাইল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীরদের মধ্যে রয়েছেন। রাষ্ট্রহীন ওই চারজন নাগরিকত্বের জন্য আবেদনও করে।
পরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের মায়ে সাই জেলায় এক অনুষ্ঠানে ওই চারজনের হাতে নাগরিকত্বের কার্ড তুলে দেন জেলার প্রধান কর্মকর্তা সোমসাক কানাকাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: