প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের বাইরে সর্বোচ্চ ১৮২ রানের রেকর্ড ইনিংস খেললেন মুমিনুল হক। টাইগার দলপতির অসাধারণ ইনিংসে আয়ারল্যান্ডে স্বাগতিকদের বাংলাদেশ ‘এ’ দল হারিয়েছে ৮৪ রানে।
ডাবলিনে মাত্র ৮ রানের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে রকিবুল হাসানের করা রেকর্ড ভাঙতে পারেননি মুমিনুল। দেশের মাটিতে রকিবুলের ১৯০ রানের ইনিংসটি তালিকায় সবার ওপরের স্থানটি ধরে রেখেছে। আইরিশদের বিপক্ষে ১৮২ রান করতে যেয়ে ৩টি ছক্কা ও ২৭টি চার মেরে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও ভেঙেছেন মুমিনুল।
এর আগে নাফিস ইকবালের ২১টি বাউন্ডারি ছিল এই তালিকার শীর্ষে। ১৩৩ বলে সাজানো মুমিনুলের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৫ রানের পাহাড় গড়ে ‘এ’ দল।
আইরিশরা জবাবে ৩০১ রানে থেমে যায়। ৫ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে লাল-সবুজরা ২-১ এ এগিয়ে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।