অনুর্ধ্ব-১৫ সাফ ফুটবলে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফরোয়ার্ড শামসুন্নাহার একাই করেছেন হ্যাটট্রিকসহ ৫ গোল।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে 'বি' গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা দারুণ হলো। আধিপত্য ধরে রাখতে ম্যাচে প্রথম থেকেই উত্তেজনার পারদ চড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে চেপে ধরে কোন সুযোগই দেয়নি।
প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে। বিরতির পর লাল সবুজ আরো দুর্বার হয়ে ওঠে। মুহুর্মুহু আক্রমণে নিজেদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ছিল পাকিস্তান। যদিও শেষ রক্ষা করতে পারেনি। ৮ গোল আসে এ অর্ধে।
এর আগে ২০১৫ সালে ভুটানকে ১৫-০ গোলে হারিয়েছিল অনুর্ধ-১৪ দলের মেয়েরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: