কোচের পছন্দ অনুযায়ীই হবে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল— আমিরাতে গরম কন্ডিশনে হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। ফলে কঠিন হবে খেলা।
বিরুপ কন্ডিশনের এই আসরে অভিজ্ঞ অলরাউন্ডার ও অধিনায়ক সাকিবকে ছাড়া দল চাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কন্ডিশন বিবেচনায় আসন্ন এশিয়া কাপ কঠিন হবে তাই সাকিব আল হাসানকে চুড়ান্ত দলে চাইছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
এছাড়াও, কোচের চাহিদা মতো এশিয়া কাপের দলগঠনে বিসিবি পদক্ষেপ নেবে বলে জানান তিনি। এদিকে বারবার বিতর্কে জড়ানো সাব্বিরকে আর সতর্ক করতে চান না তিনি। নিতে যাচ্ছেন কঠিন সিদ্ধান্ত।
এশিয়া কাপের এবারের আসর বসবে দুবাইয়ে। কন্ডিশন বিপরীত । সেপ্টেম্বরে বাংলাদেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে থাকবে প্রচুর গরম।এমন কন্ডিশনে সেরা ক্রিকেটারকে ছাড়া এশিয়া কাপ চিন্তা করতে পারছেন না বিসিবি সভাপতি। এদিকে সাব্বিবের উগ্রতায় বেশ চটেছেন পাপন।
বারবার নারী কেলেংকারীর ঘটনায় নেতিবাচক শিরোনামে সাব্বির। ব্যাপারটিতে বেশ বিরক্ত বিসিবি সভাপতি। এছাড়া দলের কোচ স্টিভ রোডসের সঙ্গেও এরই মধ্যে কথা হয়েছে বিসিবি সভাপতির। আলোচনা হয়েছে এশিয়া কাপের দল নিয়ে। কোচের পছন্দ মতই ৩০ সদস্যের দল নির্বাচন করবে বিসিবি।