নতুন কোচ স্টিভ রোডসের পছন্দ অনুযায়ীই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল হবে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আমিরাতে গরম কন্ডিশনে হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। বিরূপ কন্ডিশনের এই আসরে অভিজ্ঞ অলরাউন্ডার ও অধিনায়ক সাকিবকে ছাড়া দল চাচ্ছেন না বিসিবি সভাপতি।
অন্যদিকে বার বার সতর্ক করার পরও একের পর এক বিতর্কে জড়ানো সাব্বিরের ব্যাপারে এবার কঠিন সিদ্ধান্ত নেয়ার পক্ষে তিনি।
দলের নতুন কোচ স্টিভ রোডসের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন।
তিনি বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশের তুলনায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে থাকবে প্রচুর গরম।
এমন কন্ডিশনে সেরা ক্রিকেটারকে ছাড়া এশিয়া কাপ চিন্তা করতে পারছেন না তিনি— এজন্য সাকিবের সঙ্গে কথা বলে ঠিক হবে এশিয়া কাপের পর তার আঙ্গুলের অস্ত্রপোচার করা যায় কিনা সে বিষয়টি।
তিনি আরো বলরেন, জাতীয় দলের বাইরেও সম্ভাবনাময় নতুন মুখ দেখতে চেয়েছেন কোচ— তাই প্রাথমিক দলে ৩০ জনকে ডাকবে বিসিবি।
এদিকে সাব্বিবের আচরণে বেশ চটেছেন পাপন। বারবার নারী কেলেংকারীর ঘটনায় নেতিবাচক শিরোনামে সাব্বির। ব্যাপারটিতে বিরক্ত তিনি। সাব্বিরকে আর সতর্ক করার পক্ষে নন বিসিবি সভাপতি।