জয় দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৮-১৯ মৌসুমের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল।
ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিট ম্যানইউ এগিয়ে যায়। পল পগবা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। ডি-বক্সের ভেতরে অ্যালেক্সিস সানচেজের নেয়া শট লেস্টার ডিফেন্ডার ডেনিয়েল এমারতির হাতে লাগায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন পগবা। প্রথমার্ধেই খেলায় ফেরার একাধিক সুযোগ হাতছাড়া করেছে লেস্টার। বিরতির পরও হাতছাড়া হয়েছে সুযোগ।
বিপরীতে ৮৩ মিনিটে লুক শ গোল করে ইউনাইটেডের ব্যবধান দ্বিগুন করেন। ইউনাইটেডের হয়ে এটি লুক শর প্রথম গোল। ৯২ মিনিটে জেমি ভার্ডি লেস্টারের হয়ে ব্যবধান কমান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: