খেলা

সোমবার নেপালের মুখোমুখি বাংলাদেশ

সোমবার নেপালের মুখোমুখি বাংলাদেশ
সোমবার নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কাল-সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভুটানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচেই মারিয়া মান্ডার দল নিজেদের শক্তির জানান দিয়েছে।

পাকিস্তানের জালে এক ম্যাচেই চৌদ্দটি গোল করে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল লাল-সবুজরা। নিজেদের পরের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ায় এক ম্যাচ আগেই শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও নেপালের।

যদিও বি-গ্রুপের চ্যাম্পিয়ন কে হবে তা এখনো ঠিক হয়নি। গোল ব্যবধানে বাংলাদেশ বিশাল ব্যবধানে এগিয়ে আছে।

তবে গ্রুপের শেষ ম্যাচ দিয়েই গ্রুপ চ্যাম্পিয়নের নাম আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

শক্তির বিচারে নেপালের চেয়ে অনেক এগিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গত আসরে গ্রুপের ম্যাচে নেপালের জালে ছয় বার বল জড়িয়েছিল তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ