ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম জয় পেল মাহমুদুল্লাহর সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে তারা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ডেভন থমাসের ৫৮ ও কার্লোস ব্র্যাথওয়েটের ৪১ রানের ঝড়ে লড়াকু পুঁজি গড়ে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস।
৭ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে তারা। দল লড়াকু পুঁজি গড়লেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মাহমুদুল্লাহ।
এবারের সিপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সুনিল নারিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৬ রান। দশ বলের মোকাবেলায় একটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ত্রিনবাগো। সেইন্ট কিটসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৬১ রানে থামে তারা।এর মধ্যে এক ওভার বোলিং করে ৫ রান দেন মাহমুদুল্লাহ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: