খেলা

ত্রয়োদশ বারের মতো সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

এসি মিলানকে হারিয়ে ত্রয়োদশ বারের মতো সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ।

ক্লাব প্রীতি ম্যাচে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৩-১ গোলে। এদিকে দারুণ জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে চেলসি।

প্রাক-মৌসুমের ম্যাচ হলেও এসি মিলান ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে প্রতিপক্ষকে ছাড় দেয়ার মানসিকতা দেখা যায়নি।

মধ্যমাঠে লুকা মদ্রিচ না থাকলেও, বেইল-বেনজেমা-আসেনসিওকে দিয়ে দারুণ আক্রমণ সাজিয়েছিলেন রিয়াল কোচ লোপেতেগি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কারভাহালের ক্রসে হেড করে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে নেন বেনজেমা।

যদিও সদ্য মিলানে যোগ দেয়া আর্জেন্টাইন তারকা হিগুয়েনের জোড়ালো শটে দুই মিনিট পরই খেলায় সমতা ফিরে আসে। ক্রিশ্চিয়ানো রোনালদো ইউভেন্টাসে চলে যাওয়ার পর থেকেই রিয়ালের মূল ভরসা হয়ে উঠেছেন বেইল।

প্রথমার্ধের ঠিক আগে গোল করেন ওয়েলস তারকা। ইনজুরি টাইমে রিয়ালের জয়সূচক গোলটি করেন মায়োরাল। এদিকে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারিয়ে ইপিএলে শুভসূচনা করেছে চেলসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ