খেলা

শেষ হলো আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা

আশরাফুল
আশরাফুল

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ-সোমবার।

শাস্তির মেয়াদ শেষে আবারো জাতীয় দলে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন তিনি।

একসময়ে জাতীয় ক্রিকেট দলের মূল তারকা খেলতে চান ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে আশরাফুল জানান, আগামী ১১ মাসে প্রথম শ্রেণীর ক্রিকেট ও বিপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান তিনি।

ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে জাতীয় দলে সুযোগ মিলবে বলে বিশ্বাস তার।

আশরাফুল মনে করেন, জাতীয় দলে ভালো ইনিংস খেলতে পারলে সবাই তার ভুল ক্ষমা করতে পারবেন।

গত ২০১৩ সালে বিপিএলের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন আশরাফুল।

গত ২০১৬ সালে আবারো ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান তিনি।

এদিকে, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এখনই আশরাফুলের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবির প্রধান নির্বাচকের মতে, আগামী এক বছর ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে আশরাফুল কেমন পারফরম্যান্স করেন, সেটার ওপর নির্ভর করছে তার জাতীয় দলে ফেরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ