খেলা

নিউমোনিয়ায় আক্রান্ত ব্রাজিলের গ্রেট রোনালদো

রোনালদো
রোনালদো

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ব্রাজিল গ্রেট রোনালদো। সেলেসাওদের সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে ইবিজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রোনালদোকে সরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্প্যানিশ দ্বীপটির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় তাকে।

কয়েকটি সূত্র তার অসুস্থতার খবরটি নিশ্চিত করার পর, রোনালদো নিজেও টুইট করে ভক্তদের বিষয়টি জানান। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফরওয়ার্ড টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ