খেলা

ইপিএল: জয় দিয়ে শুরু ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের

ইপিএল
ইপিএল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ।

নতুন কোচ উনাই এমেরির আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে গার্দিওলার ম্যানসিটি।

এদিকে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করেছে লিভারপুল।

গত বছর মোনাকো থেকে চুক্তি করা বেঞ্জামিন মেন্দিরের অসাধারণ পারফরমেন্সে জয় পেয়েছে ম্যানসিটি।

কোনো গোল করতে না পারলেও ফরাসি লেফ্ট-ব্যাক দুটি গোল করিয়েছেন। ১৪ মিনিটে মেন্ডির বাড়িয়ে দেয়া বলে গোলমুখ খোলেন রাহিম স্টারলিং।

রিয়াদ মাহরেজের দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটিজেনরা।

স্টারলিংয়ের সঙ্গে ওয়ান টু পাসে বের্নার্দো সিলভাকে দিয়ে গোল করান মেন্দি।

এদিকে, সাদিও মানের জোড়া গোলে জয় পেয়েছে লিভারপুল। ওয়েস্টহ্যামের বিপক্ষে অল রেডদের অন্য দুটি গোল করেছেন স্টারিজ ও সালাহ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ