রবার্ট লেভানদস্কির হ্যাটট্রিকে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ। আইনত্রাখত ফ্রাঙ্কফুর্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।
এদিকে, ফরাসি লিগে জয় দিয়ে মৌসুম শুরু করলো প্যারিস সেইন্ট জার্মেই। লিগের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন নেইমার।
জার্মান সুপার কাপের ফাইনালে লেভানদস্কি প্রথমার্ধে দুটি হেড করেন। বিরতির পর বাঁ পায়ের অসাধারণ এক শটে হ্যাটট্রিক পূরণ করে নেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। ফ্রাঙ্কফুর্টের জালে মিউনিখের ক্লাবটির হয়ে অন্য গোল দুটি করেন কিংসলে কোমান ও থিয়াগো আলকান্তারা।
এ জয়ে গত মৌসুমের ফাইনালে ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-১ গোলে হারের প্রতিশোধ নিয়ে নিলো বায়ার্ন।
এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে গোল তিনটি করেছেন নেইমার, অ্যাড্রিয়েন র্যা বিওট ও টিমো উইয়াহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: