খেলা

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে আগের চেয়েও বেশি আক্রমণাত্মক খেলে মারিয়া মান্ডা ও তহুরা খাতুনরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় দুই গোল।

খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। খেলার ৩৫ মিনিটে প্রতিপক্ষের পোস্টে ঢুকে গোল দেন বাংলাদেশের ডিফেন্ডার। পরে দশ মিনিট ব্যবধানে খেলার ৪৫ মিনিটে তহুরা খাতুনের করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী দল।

বিরতি থেকে ফিরে আগের চেয়ে আরও বেশি মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। খেলার ৫১ মিনিটে মারিয়া মান্ডার গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। খেলার ৬৭ মিনিটে সাজিদা খাতুন প্রতিপক্ষের ডিফেন্ডার এবং কিপারকে বোকা বানিয়ে গোল নিশ্চিত করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ