খেলা

আর্জেন্টিনার হয়ে এ বছর খেলছেন না মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে এ বছর আর খেলছেন না লিওনেল মেসি- আর্জেন্টাইন গণমাধ্যমে এমন খবরই বেরিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলছেন না মেসি।

আর্জেন্টিনাই সংবাদমাধ্যম ক্লারিনের দাবি, যুক্তরাষ্ট্রে আসন্ন ম্যাচগুলো মেসি খেলবেন না বলে আর্জেন্টিনার অর্ন্তবর্তীকালীন কোচ স্ক্যালোনিকে জানিয়েছেন। তবে মেসি কবে জাতীয় দলে ফিরবেন তা নিশ্চিত করেননি। এমনকি ২০১৯ কোপা আমেরিকায় অংশ নেবেন কি-না সে ব্যাপারেও কিছু বলেননি মেসি।

প্রত্যাশার চাপ সামলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপে নিষ্প্রভ ছিলেন মেসিও।

শেষ ষোলো থেকে আর্জেন্টিনা ছিটকে যাওয়ার পর থেকেই তাই মেসি দ্বিতীয়বারের মতো অবসর নিচ্ছেন এমন গুঞ্জন চলছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ