উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ— এস্তোনিয়ার তালিনে বুধবার রাতে ম্যাচটি ৪-২ গোলে জিতেছে আতলেতিকো। ফলে শিরোপা জয়ের আনন্দে মৌসুম শুরু করলো দিয়েগো সিমেওনের দল।
এদিন মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে রিয়াল। রেকর্ড মাত্র ৫০ সেকেন্ডেই গোল উদযাপন করেন অ্যাতলেটিকোর কস্তা। দুইবার হেডের পর তৃতীয়বার কোনাকুনি শটে গোলটি করেন এই স্প্যানিশ।
প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোলের আগের রেকর্ডটি ছিল এভার বানেগার দখলে। ২০১৫ সালে বার্সেলোনার কাছে ৫-৪ ব্যবধানে হারের ম্যাচে তৃতীয় মিনিটে তখনকার রেকর্ডটি গড়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে সমতা থাকায় রেফারি অতিরিক্ত সময়ের বাঁশি বাজান। আর সেখানেই ৯৮ মিনিটে সাউল ও ১০৪ মিনিটে কোকে গোল করে দলকে জয় উপহার দেন। এতে প্রথম কোনো ক্লাব হিসেবে তিনবার উয়েফা সুপার কাপ খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়লো অ্যাতলেটিকো।
এদিকে, প্রথম কোনো ক্লাব হিসেবে তিনবার উয়েফা সুপার কাপ খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়লো অ্যাতলেটিকো।
এর আগে ২০১০ ও ২০১২ সালে দুবার জিতেছিল তারা। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে হারের মুখ দেখলো রিয়াল।