খেলা

চলে গেলেন অজিত ওয়াড়েকর

অজিত ওয়াড়েকর
অজিত ওয়াড়েকর

ভারতীয় ক্রিকেটে একটি অধ্যায়ের ইতি টেনে চলে গেলেন অজিত ওয়াড়েকর। দেশকে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ দেয়া ওয়াড়েকর বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের যশলোক হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৬৬ সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে অজিত ওয়াড়েকরের। তারপরই তার অসাধারণ ব্যাটিং শৈলীর জন্য তিনি নজর কাড়েন। প্রথম টেস্ট সেঞ্চুরি নিউজিল্যান্ডে ১৯৬৮ সালে। তারপরই ভারতীয় বোর্ড তাকে দলের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করে।

১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সফরে অধিনায়কত্ব পান ওয়াড়েকর। এ সিরিজেই ভারত বিদেশের মাটিতে তাদের প্রথম টেস্ট ম্যাচ জেতে।

ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়াও অবসরের পর কোচ, ম্যাচ রেফারি, নির্বাচক এমনকি নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদেও আসীন হয়েছেন ওয়াড়েকর।

২০১১ সালে বিসিসিআই তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

গত জুলাই মাস থেকে বারবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অবশেষে বুধবার ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে মৃত্যু হয় তার। ওয়াড়েকরের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ