খেলা

অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে বাংলাদেশের কিশোরিরা।

চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের রক্ষণের দেয়াল ভেদ করতে শুরুতে বেশ কষ্ট হয়েছে লাল-সবুজদের। তবে ডেডলক ভাঙার পর গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের আর আটকে রাখতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধেই আনাই, আনুচিং ও তহুরার গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে মারিয়া মান্ডার দল।

বিরতি থেকে ফিরে আরো দুটি গোল করে বাংলাদেশ। অধিনায়ক মারিয়া মান্ডা মাঝমাঠ থেকে নজরকাড়া গোলে লিড বাড়িয়ে নেন। বাংলাদেশের পঞ্চম গোল করেন শাহেদা আক্তার রিপা। ৫-০ গোলের এ জয়ে ফাইনালের টিকেট পেয়েছে লাল-সবুজরা। ১৮ আগস্ট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ