বৃষ্টি আইনে আয়ারল্যান্ড উলভসের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ৫১ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
বৃষ্টির কারণে বুধবার ম্যাচটি মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় পুঁজি গড়ে আয়ারল্যান্ড উলভস। ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। বাংলাদেশের সব বোলাররাই খরুচে ছিলেন। একমাত্র সাইফ ওভারপ্রতি নয়ের নিচে রান দেন। ৪ ওভারে ৩৩ রানে নেন ৩টি উইকেটও।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে বাংলাদেশ "এ" দল।সর্বোচ্চ ২৪ রান করেন নাঈম। মুমিনুল-সৌম্য-মিঠুনসহ অন্যরা বিশের কোটাই ছুঁতে পারেননি।
বৃষ্টির বাগড়ায় এরপর খেলা থামাতে হয়। ডাকওয়ার্থ লুইস মেথডে সৌম্যদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫৬ রান। ফলে আইরিশদের ৫১ রানে জয়ী ঘোষণা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: