খেলা

পর্দা উঠেছে এশিয়ান গেমসের ১৮তম আসরের

এশিয়ান গেমস
এশিয়ান গেমস

ইন্দোনেশিয়ার জাকার্তায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এশিয়ান গেমসের ১৮তম আসরের। বাংলাদেশসহ ৪৫টি দেশের প্রায় ১৭ হাজার অ্যাথলিট অংশ নিচ্ছে এবারের আসরে।

এশিয়াডের ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৮৬ জন পুরুষ ও ৩১ জন নারী অ্যাথলিট অংশ নেবে। এশিয়ার বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞ চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

জাকার্তার বাংকার্নো স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন প্রায় চার হাজার নৃত্যশিল্পী ও সেচ্ছাসেবী। স্টেডিয়ামের ভেতরে ১২০ মিটার দৈর্ঘ্য, ৩০ মিটার প্রস্থ ও ২৬ মিটার উচ্চতা বিশিষ্ট মঞ্চ তৈরী করা হয়। যার মধ্যে বন, পাহাড়, ঝর্ণাসহ ইন্দোনেশিয়ার প্রকৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়।

সঙ্গীত পরিবেশন করেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় শিল্পীরা। গেমসে ফুটবলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ১০ আগস্ট থেকে।

বাংলাদেশ এবার ফুটবল ছাড়াও কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারত্তোলন, কুস্তি, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আর্চারিতে অংশ নিচ্ছে। মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ