আয়ারল্যান্ড ‘এ’ দলকে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।
ডাবলিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ১৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে, ৫ উইকেটে ১৮৩ রান করে আয়ারল্যান্ড। ২৮ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ১১৭ রান তোলেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। ৩৯ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৮০ রান করেন মিঠুন। ৪৭ রান করেন সৌম্য সরকার।
৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এ দল। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সৌম্য সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: