এশিয়ান গেমসের শুটিংয়ে হতাশা দিয়ে শুরু হলো বাংলাদেশের। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রূপাজয়ী আব্দুল্লাহ হেল বাকী।
ইন্দোনেশিয়ার পালেমবাংয়েরে জেএসসি শুটিং কমপ্লেক্ষে বাকী ৬১৮ দশমিক ৪ স্কোর করেছেন। ফলে ৪৪ প্রতিযোগীর মধ্যে তিনি উনিশতম হয়ে বাছাই থেকেই ছিটকে গেছেন। আরেক বাংলাদেশি রিসালাতুল ৬১৪ দশমিক ৩ স্কোর করে উনত্রিশতম হয়ে বাদ পড়েছেন।
এছাড়া মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকে বাদ পড়েছেন উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না।
এদিকে, বাংলাদেশ হকি দলের এশিয়ান গেমস শুরু হচ্ছে।
বি-গ্রুপের ম্যাচে ওমানের মুখোমুখি হবেন জিমি-চয়নরা। ওমান ছাড়াও গেমসের গ্রুপ পর্বে পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তানের বিপক্ষে লড়বে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: