খেলা

এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা বাংলাদেশের

 এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা  বাংলাদেশের
এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা বাংলাদেশের

এশিয়ান গেমস হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জাকার্তায় ওমানকে ২-১ গোলে হারিয়েছে জিমি চয়নরা।

এদিকে, থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। তবে, ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ও নারী বিভাগে বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শুটাররা।

আরশাদ হোসেন ও মোহাম্মদ আশরাফুল ইসলামের গোলে ওমানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ হকি দল। ২২ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে, ইরানের কাছে নারীরা হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি ও রিসালাতুল ইসলাম। ৪৪ জনের মধ্যে বাকি ১৯তম এবং রিসালাতুল হয়েছেন ২৯তম।

নারীদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ