খেলা

সন্ধ্যায় উত্তর কোরিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ

সন্ধ্যায় উত্তর কোরিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ
সন্ধ্যায় উত্তর কোরিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ

এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোতে শুক্রবার সন্ধ্যায় উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বেকাসির উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এশিয়ান গেমস ফুটবলের এবারের আসরে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গেলেও থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টে নিজেদের আশা টিকিয়ে রাখে লাল-সবুজের জার্সিধারীরা।

এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচামরার লড়াইয়ে কাতারের বিপক্ষে ১-০ গোলের অবিস্মরণীয় এক জয় পায় জামাল ভূঁইয়ারা। ঐ জয়ের মধ্য দিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

আগের ম্যাচে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের নকআউট পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ এখানে থেমে যাবে, নাকি উত্তর কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে গড়বে নতুন ইতিহাস - আজ (শুক্রবার) সন্ধ্যায়ই মিলবে সেই প্রশ্নের উত্তর। তার আগ পর্যন্ত ভালো কিছুর প্রত্যাশায় থাকাই যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ