খেলা

কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে বাংলাদেশের বিদায়
উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমসের শেষ ষোলোয় উঠতে পারলেও উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার এই হারে মধ্য দিয়ে এসিয়ান গেমসে বাংলাদেশে বিদায় ঘণ্টা বেজেছে।

শুক্রবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়ার যুব দলটি। বিরতির পর ব্যবধান ৩-০ হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাদ উদ্দিন বল জালে জড়িয়ে বাংলাদেশ দলকে এনে দেন সান্ত্বনার গোল।

এর আগে গত রোববার এশিয়ান গেমসের শক্তিশালী দল কাতারকে হারিয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশের যুব ফুটবল দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ