আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। ২২৮ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে যায় আইরিশ'রা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম সাত ওভারের মধ্যে ২৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার হজরতউল্লাহ ও ইহসানুল্লাহ ।এরপর শক্ত হাতে দলের হাল ধরেন গুলবদন নাইব ও হাসমতউল্লাহ শাহিদি।
দুজনে ই খেলেন অর্ধশতক ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস এসেছে নাইব্রের। আয়ারল্যান্ডের পক্ষে দারুন বোলিং করে চার উইকেট শিকার করেছেন টিম মুরতাগ। ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াইটা ভালো ই চালিয়েছিলো আইরিশ'রা।
আন্ডি বালবানির ৫৫ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে ই খেলতে থাকে আয়ারল্যান্ড ।কিন্তু বালবানিকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান।
সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ রানের ইনিংস খেলে প্রতিরোধ কিছুটা গড়ে তুলেছিলেন গ্যারি উইলসন ।৯ বল বাকী থাকতে ১৯৮ রানে গুটিয়ে গেছে আইরিশ ইনিংস।