খেলা

এশিয়া কাপ নিয়ে শঙ্কায় সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে জানা যায় বাঁহাতের আঙ্গুলের পুরনো ব্যাথার কারণে সার্জনের ছুরি কাচির নিচে যেতে হবে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে সাকিবের সার্জারি এশিয়া কাপের সময় নাকি তার পরে করা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দুই একদিনের মধ্যেই হয়তো জানা যাবে, সার্জারি কখন করা হবে এবং সাকিব এশিয়া কাপে খেলবেন কি-না।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের। মঙ্গলবার রাতে হজ পালন শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দুই এক দিনের মধ্যেই সাকিব আল হাসানের আঙ্গুলের সার্জারির ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। সার্জারির পর অন্তত দেড় থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে দেশসেরা এ অলরাউন্ডারকে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দল সুপার ফোরে উঠলে তবেই এশিয়া কাপে খেলতে যাবেন সাকিব। অস্ত্রপচার জিম্বাবুয়ে সিরিজের সময় করাবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ