খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ
সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ। নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামের অভিষেকটা মনে রাখার মতো করে রাখতে পারলো না লাল-সবুজরা।

প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন উড়িয়ে শেখ কামাল জেলা স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। গ্যালারি ভরা দর্শকের সমর্থনে প্রীতি ম্যাচের শুরু থেকে আক্রমণে যায় বাংলাদেশ দল।

তবে খেলার নবম মিনিটে মোহাম্মদ ফজলের মাঝমাঠ থেকে নেয়া শট স্বাগতিক গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ালে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দুই মিনিটের মধ্যে লঙ্কানদের ডি-বক্সের কাছে দারুণ সুযোগ পেয়েও গোল আদায়ে ব্যর্থ হন অধিনায়ক মামুনুল। এরপর একাধিক আক্রমণে গেলেও বরাবরের মতোই ফিনিশিং দিতে পারেননি বাংলাদেশি ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও স্বাগতিকরা কাঙ্খিত গোলের দেখা পায়নি। এবারের সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে ৪ সেপ্টেম্বর। সবগুলো খেলাই হবে ঢাকায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ