খেলা

ফুটবলারদের সেরা খেলা না পাওয়ায় হতাশ বাংলাদেশের কোচ

ফুটবলারদের সেরা খেলা না পাওয়ায় হতাশ বাংলাদেশের কোচ
ফুটবলারদের সেরা খেলা না পাওয়ায় হতাশ বাংলাদেশের কোচ

সাফের প্রস্তুতিতে অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে সেরা খেলা না পাওয়ায় হতাশ বাংলাদেশ কোচ জেমি ডে। সাফের আগে একমাত্র প্রীতি ম্যাচে সিনিয়রদের কাছ থেকে ভালো কিছুর আশা করেছিলেন তিনি।

তবে নীলফামারিতে শ্রীলঙ্কার কাছে প্রথমার্ধে হজম করা একমাত্র গোলে হার মানে মামুনুল বাহিনী।

একাধিক আক্রমণ শানালেও, লঙ্কানদের জালে বল জড়াতে পারেননি জাতীয় দলের কোনো খেলোয়াড়। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা যেই উদ্যোমে লড়েছেন, জাতীয় দলের খেলায় তার ছাপ দেখা যায়নি। তরুণদের বিশ্রাম দিয়ে অভিজ্ঞদের নিয়ে প্রীতি ম্যাচের জন্য দল সাজিয়েছিলেন কোচ।

তবে মামুনুল-জীবন-রনির মতো অভিজ্ঞরা ভক্তদের পাশাপাশি কোচকেও হতাশ করেছেন। সাফে আরো ভালো দল নিয়ে গড়ার জন্য খেলোয়াড় বাছাই করবেন বলে জানিয়েছেন কোচ জেমি ডে।

বিশেষ করে স্ট্রাইকিং পজিশনে তিনি আরো উন্নতি করাতে চান। ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু।

‘এ’ গ্রুপে লাল-সবুজদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ