খেলা

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

বিসিবি
বিসিবি

সাকিবকে রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও বাদ পড়েছেন সাব্বির ও বিজয়। মূল দলে জায়গা পাননি মুমিনুল ও সৌম্য।

বাঁ হাতের আঙুলের চোটের কারণে এশিয়া কাপে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। তবে টাইগার অলরাউন্ডারকে রেখেই এশিয়া কাপের মূল স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এদিকে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সমালোচিত মোসাদ্দেক টিকে গেছেন দলে।

যদিও ভালো খেলতে না পারায় বেশ কিছুদিন ধরেই সমালোচনায় থাকা বিজয় ও সাব্বিরকে রাখা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে।

অধিনায়ক মাশরাফির নেতৃত্বে ১৫ সদস্যের দলে পেসার হিসেবে আছেন রুবেল, মুস্তাফিজ ও রনি। এছাড়া তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, লিটনদের সঙ্গে এশিয়া কাপে খেলার সুযোগ পাচ্ছেন মিঠুন, মিরাজ, শান্ত, অপু ও আরিফুল।

এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। ১৫ সেপ্টেম্বর আসরের প্রথম ম্যাচে টিম বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ