খেলা

এশিয়া কাপের পাকিস্তান-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি

এশিয়া কাপ: পাকিস্তান-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি শেষ
এশিয়া কাপ: পাকিস্তান-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপপর্বেই মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ১৯ সেপ্টেম্বর হবে সেই মহারণ। ইতিমধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের কথা বিবেচনা করে ২০১৬ সালে এশিয়া কাপ ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টিতে হলেও ২০১৮ সালে অনুষ্ঠিত হবে ৫০ ওভারে। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

দুবাইয়ে বাংলাদেশে- শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এবারের আসরটি এশিয়া কাপের ১৪তম আয়োজন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে অংশগ্রহণ করবে বাছাইপর্ব থেকে উতরে আসা আরো একটি দল। বাছাইপর্বে খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া একই গ্রুপ ‘এ’তে অবস্থান করছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের সেরা চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ২০ ওভারে একবারই অনুষ্ঠিত হয়েছে। এশিয়া অঞ্চলের দেশগুলো নিয়ে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। গত আসরসহ বাংলাদেশ পাঁচ বার এশিয়া কাপের আয়োজন করে। বাংলাদেশ দুইবার ফাইনালে উঠলেও জিততে পারেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ