বেলফাস্টে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভার ১ বলে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। স্বাগতিকরা সংগ্রহের খাতায় তোলে ১২৪ রান। বিশের ওপর রান তুলতে পেরেছেন কেবল গ্যারি উইলসন। ২৩ রান আসে এই আইরিশের ব্যাট থেকে। লেগস্পিনার রশিদ খান ৮ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেন।
এছাড়া দুটি করে উইকেট নেন আফতাম আলম, গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা কষ্ট হয়নি আফগানিস্তানের। দুই উইকেট হারালেও ইহসানউল্লাহ ও হাসমতউল্লাহর ৭৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২৩ ওভার ৫ বলে ১২৭ রান করে ফেলে তারা।
অপরাজিত থেকে ইহসানউল্লাহ ৫৭ আর হাসমতউল্লাহ ৩৪ রানের ইনিংস খেলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: