খেলা

পর্তুগালের আসন্ন দুটি ম্যাচে নেই রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের আসন্ন দুটি ম্যাচে খেলছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো— নিজের ইচ্ছায় বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তাই রোনালদোকে ছাড়াই ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও ইতালির বিপক্ষে উয়েফা ন্যাশনাল লিগের উদ্বোধনী ম্যাচের স্কোয়াডে ঘোষণা করেছে পর্তুগাল।

দলের কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, কিছুদিন আগেই ইউভেন্টাসে যোগ দেয়া রোনালদোর সেখানে মানিয়ে নেয়ার কথা ভেবে বিশ্রাম চাওয়াটা তাদের কাছে যুক্তিসঙ্গ মনে হয়েছে। এ গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ থেকে ৯৯ মিলিয়ন পাউন্ডে ইতালির ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ড।

এদিকে, পর্তুগালের হয়ে শেষ বিশটি প্রীতি ম্যাচের মধ্যে রোনালদো মাত্র আটটিতে খেলেছেন। যদিও ইতালির বিপক্ষে ম্যাচটি ফ্রেন্ডলি নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ