ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস।
ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রায় সাড়ে চার ঘন্টার লড়াই শেষে চূড়ান্ত জয়ের দেখা পান নাদাল। রাশিয়ান বারেন কাচানভের বিপক্ষে চার সেটের ম্যাচ জেতেন ৫-৭, ৭-৫, ৭-৬, ৭-৬ গেমে। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে স্প্যানিশ তারকার প্রতিপক্ষ জর্জিয়ান নিকোলা বাসিলাশভিলি।
এদিকে, প্রতিযোগিতামূলক টেনিসে উইলিয়ামস বোনদের ত্রিশতম সাক্ষাতে জয়ী হয়েছেন সেরেনা। নিউইয়র্কে বড় বোন ভেনাসকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ২৩টি গ্র্যান্ডস্ল্যামজয়ী সেরেনা।
মার্গারেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যামের রেকর্ডের পথে আরেক ধাপ এগুতে মাত্র ৭১ মিনিট সময় লাগে তার।
শেষ ষোলোতে মার্কিন তারকা খেলবেন এস্তোনিয়ার কাইয়া কানেপির সঙ্গে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: